ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা – দৈনিক দেশেরকথা
সাভার প্রতিনিধি:
১৪ মে ২০২৬, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

পোশাক কারখানায় ভুয়া ট্রেড ইউনিয়নের দৌরাত্মে যেন অসহায় পোশাক কারখানার মালিকরা। একই পোশাক কারখানায় একাধিকবার এমন ট্রেড ইউনিয়ন জমা দিচ্ছেন কথিত শ্রমিক নেতারা। ফলে কমিটির সদস্যরা নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।

সম্প্রতি এমন একটি ট্রেড ইউনিয়ন জমা দানের খবর পায় এই প্রতিবেদক। খোঁজ নিয়ে মেলে চাঞ্চল্যকর তথ্য। ট্রেড ইউনিয়ন জমা হলেও জানেন না স্বয়ং সাভাপতি ও সাধারণ সম্পাদক। তারা দাবি করেছেন, নাম ব্যবহার করে ট্রেড ইউনিয়ন জমা দিয়েছে অসাধু চক্র।

খোঁজ নিয়ে জানা যায়, বিদেশী মালিকানাধীন এম.কে অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় গত ১৯ এপ্রিল একটি ট্রেড ইউনিয়নের আবেদন জমা হয়। যেখানে সভাপতি হিসাবে দেখানো হয়েছে ওই কারখানার শ্রমিক ফরিদ শেখ এবং সাধারণ সম্পাদক মোছা. লাইজু। তাদের মোবাইল ফোন নম্বর হিসাবে দেখানো হয়েছে কথিত শ্রমিক নেতা আব্দুল মতিন সাগরের। যা শ্রমআইন পরিপন্থী। এছাড়া ইউনিয়নের কার্যালয় দেখানো হয়েছে মাদবর ভিলা। তবে মাদবরবাড়ি ভিলায় গিয়ে দেখা যায় সেখানে শ্রমিক নেতা আব্দুল মতিন সোহাগের ফেডারেশন অফিস।

বিষয়টি যাচাই করতে কারখানার শ্রমিক ফরিদ শেখ ও মোছা. লাইজু’র সাথে যোগাযোগ করলে তারা বলেন, ওই কারখানায় কাজ করেন তারা। এরকম ইউনিয়নের আবেদন তো দূরের কথা, ইউনিয়ন সম্পর্কেই তাদের ধারণা নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে অন্য কেউ তাদের নাম ব্যবহার করেছে।

এব্যাপারে কথিত শ্রমিক নেতা আব্দুল মতিন সাগর বলেন, তিনি এমকে অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় মাঝে মধ্যে কাজ করেন। ভূয়া ট্রেড ইউনিয়ন জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার সাথে সাক্ষাতে কথা বলবো। শ্রম আইনে এমন ট্রেড ইউনিয়ন জমা দেওয়া বৈধ কি না জানতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে ফোন বন্ধ করে দেন।

জানতে চাইলে শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান বলেন, এধরনের ট্রেড ইউনিয়ন অনুমোদনের আগে যাচাই-বাছাই করা হয়। ভুয়া ট্রেড ইউনিয়ন জমা হলে সেটির অনুমোদ দেওয়া হয় না। তবে অনুমোদন না দিলে কথিত শ্রমিক নেতারা মব সৃষ্টি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোলকে সবুজ নগরী গড়তে যুবদল নেতা ইমদাদুল হক ইমদার বৃক্ষরোপণ

এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

গোবিপ্রবির আওয়ামীপন্থী ও জুলাই গণঅভ্যুত্থানবিরোধী দুই শিক্ষকের ‘প্রগতিশীল শিক্ষক’ ব্যানারে আন্দোলন

কুবির নতুন উপাচার্য ড. এম এম শরীফুল করীম

গলাচিপায় এক শিক্ষার্থীর আত্মহত্যা

ডিন নিয়োগ বিতর্কে কুবি প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তি

ভুয়া ট্রেড ইউনিয়নের খপ্পরে পোশাক শ্রমিকরা

তাইওয়ান ইস্যু ভুলভাবে সামলালে যুক্তরাষ্ট্র-চীন সংঘাতের ঝুঁকি: ট্রাম্পকে সতর্ক শি জিনপিং

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

১০

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

১১

আত্রাইয়ে বোরো ধান-চাল ও গম সংগ্রহের উদ্বোধন

১২

বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান: ব্যক্তি পর্যায়ের গ্রাহকরা আগে অর্থ ফেরত পাবেন

১৩

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সজাগ ও সতর্ক অবস্থান

১৪

এসএসসি-এইচএসসির সূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

১৫

কিশোরগঞ্জে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১৬

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

১৭

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

১৮

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

১৯

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

২০