1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট পরিবহন মালিক ও নৌযান সংগঠনগুলো। রোববার (১৯ এপ্রিল) থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার পরপরই বাস ও লঞ্চ ভাড়া বাড়ানোর খসড়া প্রস্তাব সামনে এসেছে।

বাস মালিক সমিতির দেওয়া খসড়া প্রস্তাবের ভিত্তিতে আজ সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে পরিবহন মালিকরা মহানগর এলাকায় উল্লেখযোগ্য হারে ভাড়া বাড়ানোর প্রস্তাব তুলতে যাচ্ছেন বলে জানা গেছে।

পরিবহন মালিক সমিতির প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মহানগরীতে বাস ভাড়া ৬৪ শতাংশ পর্যন্ত বাড়ানোর আলাপ তোলা হবে। একই সঙ্গে দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানানো হতে পারে।

অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ১০০ কিলোমিটারের কম এবং বেশি উভয় দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব ইতোমধ্যে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাবও দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পরিবহন খাতে পড়ায় ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা তীব্র হচ্ছে। এখন ভাড়া নির্ধারণ কমিটির সিদ্ধান্ত এবং সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে সাধারণ যাত্রীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park