1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে জখম – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে ‘কৃষি প্রযুক্তি ও পুষ্টিমেলা’ উদ্বোধন নোয়াখালী শহরে ছাত্রদলের বিক্ষোভ: ১০ নেতার পদত্যাগ, নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা  শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী কে—শুরু জোর আলোচনা আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০২

নবীনগরে কথা কাটাকাটির জেরে যুবককে কুপিয়ে জখম

সঞ্জয় শীল
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরে অটোরিকশাচালক হৃদয় মিয়াকে কথা কাটাকাটির জেরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বাবু নামে একজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে রবিবার ( ৩রা মে ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুরে জমিদার মনোমোহন বাবুর পরিত্যক্ত বাড়ির সামনে। জখম হৃদয় নবীনগর সদরের বিজয় পাড়ার রহিস মিয়ার ছেলে ও অভিযুক্ত বাবু সদরের কলেজ পাড়ার মো. আমানুল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত বাবু  অটোরিকশার চালক হৃদয়কে অতর্কিত হামলা করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা, আমরা ঘটনার পর থেকেই অভিযুক্তকে তদন্ত সাপেক্ষে গ্রেফতারের চেষ্টা করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park