1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা মন্ত্রণালয়ে ১৫ বছর, ফাইল পাচার ও বদলি বাণিজ্যে বেপরোয়া এক তৃতীয় শ্রেণির কর্মচারী​ সিরাজগঞ্জে ব্ল্যাকমেইলের শিকার হয়ে আত্মহত্যা? চিরকুটে উঠে এলো কিশোরীর শেষ কথা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশে সিদ্ধান্ত, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় ইসি পশ্চিমবঙ্গে জয়ের পথে বিজেপি, মুখ্যমন্ত্রী কে—শুরু জোর আলোচনা আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে নিহত লিমনের লাশ জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩০২ পুলিশের বর্তমান পোশাক মানানসই হয়নি, কেউ সন্তুষ্ট না: সালাহউদ্দিন আহমদ সংসদের প্রথম অধিবেশন ইতিহাসের সবচেয়ে সফল ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ হযরত বেল্লাল
  • প্রকাশ সোমবার, ৪ মে, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বালক বিভাগে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নাজিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দ্বিতা করে। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে ট্রাইব্রেকারে ৩-১ গোলে জয়লাভ করে সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে বালিকা বিভাগে ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশামত ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনালে মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-০ গোলে জয়লাভ করে ছাপড়হাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম মঞ্জু, সেক্রেটারি জেনারেল মো. ছামিউল ইসলাম, পৌর জামায়াতের আমীর মুহাম্মদ একরামুল হক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইকতিয়ার উদ্দিন ভূইঁয়া নিপুন, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবির চেয়ারম্যান মো. আবু সাইফ ইফতেখার হোসেন পপেল, থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ ও সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মনসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন। এর আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park