1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দীর্ঘ দিন পর যমুনা  সার কারখানার উৎপাদন শুরু। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

দীর্ঘ দিন পর যমুনা  সার কারখানার উৎপাদন শুরু।

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার >যমুনা সার কারখানা গ্যাস সংকটে  ১৩ মাস উৎপাদন বন্ধ থাকার পর অবশেষে রোববার  থেকে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় তারাকান্দিতে যমুনা ইউরিয়া সার কারখানায় 

 উৎপাদন শুরু হয়েছে।ইতিপূর্বে ১৩ ফেব্রুয়ারি বিকেল থেকে গ্যাস সংযোগ পেয়ে ইউরিয়া উৎপাদন কার্যক্রম শুরু করে কারাখানা কর্তৃপক্ষ। ১০ দিন কারখানার যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে রোববার  থেকে উৎপাদন করতে সক্ষম হয়েছে যমুনা সার কারখানা কর্তৃপক্ষ।

যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, গ্যাস সংকটের কারণে গত বছরের ১৫ জানুয়ারি থেকে কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ করা হয়। রোববার ২৩ ফেব্রয়ারি বিকেলে আমাদের সবার সার্বিক পরিশ্রম  ও সহযোগিতায় 

 কারখানার উৎপাদন শুরু হয়। 

তিনি আরো বলেন, ৬০ শতাংশ হারে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের চাপ বৃদ্ধি পেলে উৎপাদন হার বৃদ্ধি পাবে। উৎপাদনে যেতে পেরে আমরা খুশি।

যমুনা সার কারখানার শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ’র সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার জানান, গ্যাসের চাপ বৃদ্ধির বিষয়টি নিয়ে আমরা এরই মধ্যেই কাজ শুরু করেছি। ১৩ মাস ২৩ দিন উৎপাদন বন্ধ থাকার পর যমুনায় উৎপাদন, আমরা অনেক খুশি। শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ, বিসিআইসি কর্তৃপক্ষ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, এলাকাবাসী কৃষকসহ সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা।যমুনা সার কারখানায় উৎপাদন শুরুর ব্যাপারে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, ফ্যাসিস্ট 

 আওয়ামী লীগ সরকারের লুটেরা ১৫ বছর কারখানায় লুটপাট চালিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং ১৩ মাস কারখানার উৎপাদন বন্ধ করে রাখে। আজকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু এটা আমাদের ১৭ বছরের আন্দোলনের ফসল। এটাকে আমাদের সংরক্ষণ করতে হবে। অনিয়ম-দুর্নীতি বন্ধ করে কারখানার উৎপাদন চালু রাখতে পারলে কৃষকদের চাহিদা মিটবে । কৃষকরা ইরিবোরো মৌসুমে ইউরিয়া সারের অভাব থাকবে না। বিদেশ থেকে ইউরিয়া সার আমদানি কমবে এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park