1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে ঝালকাঠি জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি প্রথমবার নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়ায় দিনভর কর্মসূচি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন শ্যামনগরে বাসভাড়া কত বাড়বে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২”

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে ঝালকাঠি জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে  জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তারুণ্যের কণ্ঠরোধ করতে চায়। তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে। ছাত্রদল সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, এবং তারুণ্যের গণতান্ত্রিক অধিকার আদায়ে রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাবে।

জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাসান  জানান, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের নেতৃত্বে এবং সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সমাবেশ সফল করতে জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

প্রস্তুতি সভায় জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে সমাবেশ সফল করতে করণীয় নির্ধারণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park