1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আলম বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় বিদ্যুৎ বিভাগ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত, ৩৫ জনের নাম ঘোষণা সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন বগুড়াসহ ৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রানা প্লাজা ধসের ১৩ বছর: ২৪ এপ্রিলকে ‘গার্মেন্টস শ্রমিক শোক দিবস’ ঘোষণার দাবি কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নেবে ১৮ লাখের বেশি শিক্ষার্থী দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি প্রথমবার নিজ জেলায় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বগুড়ায় দিনভর কর্মসূচি

দাম বাড়ার পর জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি, ডিপো পর্যায়ে বরাদ্দ বাড়াল বিপিসি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দাম বৃদ্ধির পর সারা দেশে জ্বালানিসংকট নিরসনে ডিপো পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। ফলে ডিজেল ও পেট্রল ১০ শতাংশ করে এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেওয়া হবে।

রোববার রাতে বিপিসি এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত নিশ্চিত করে। বিপিসির মহাব্যবস্থাপক ফেরদৌসি মাসুম হিমেলের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২০ এপ্রিল থেকে নতুন হারে তেল বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট ডিপো ও কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিপিসি সূত্রে জানা গেছে, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে সংকট তৈরি হওয়া ঠেকাতে এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

এর আগে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের দাম বাড়ায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

দাম বৃদ্ধির পর সরবরাহ বাড়ানোর এই সিদ্ধান্ত জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park