বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার তারুণ্যের কণ্ঠরোধ করতে চায়। তাদের রাজনৈতিক অধিকার হরণ করা হচ্ছে। ছাত্রদল সেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, এবং তারুণ্যের গণতান্ত্রিক অধিকার আদায়ে রাজপথে থেকেই আন্দোলন চালিয়ে যাবে।
জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী হাসান জানান, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের নেতৃত্বে এবং সেই নেতৃত্ব প্রতিষ্ঠায় ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সমাবেশ সফল করতে জেলা ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রস্তুতি সভায় জেলা ছাত্রদলের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে সমাবেশ সফল করতে করণীয় নির্ধারণ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park