1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়াতে ত্রিপক্ষীয় চুক্তি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৩০ জুলাই, ২০২৫

দেশের চা শিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের মূল মজুরি প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে বাগান মালিকপক্ষ। ২০২৪-২৫ অর্থবছর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মজুরি বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের মধ্যে এক ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল রাজধানীর বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষর হয়। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশি চা সংসদ (বিসিএস), বিটিএ এবং বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে শ্রমিক ও কর্মচারীদের মূল বেতন প্রতিবছর ৫ শতাংশ হারে বাড়ানো হবে। পাশাপাশি অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধাও সমন্বয় করা হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিটিএ চেয়ারম্যান কামরান টি রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সালেক আহমেদ আবুল মাশরুর, বিটিএ লেবার সাবকমিটির কনভেনার তাহসিন আহমেদ চৌধুরী, বিটিএ কমিটির সদস্য এম ওয়াহিদুল হকসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও স্টাফ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।

বিটিএ চেয়ারম্যান কামরান টি রহমান বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে উৎপাদন বাড়াতে হবে। তাই শ্রমিক ও কর্মচারীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাকারিয়া আহমেদ জানান, এই চুক্তি শ্রমিকদের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। চা শ্রমিক ইউনিয়নের মহাসচিব কাজী মোজাম্মেল হক বলেন, মজুরি বৃদ্ধি শ্রমিকদের কর্মদক্ষতা বাড়াবে এবং চা শিল্পে স্থিতিশীলতা নিশ্চিত করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park