1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন: কৃষিতে ফিরবে প্রাণ, মিটবে জলাবদ্ধতা খানপুরে অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার টেন্ডার অনিয়মের মূল হোতা নরসিংদীর সিভিল সার্জনের বিরুদ্ধে হাইকোর্টের রুল জারি পরকীয়ার টানাপোড়েনে যুবক হত্যা, গোয়ালঘরের মাটি খুঁড়ে মিলল মরদেহ রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম নোয়াখালীতে এসিল্যান্ড-তহশিলদারসহ ৯জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে থালাপতি বিজয় গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ মরদেহের পাশে ছিল চিরকুট, যা লিখা ছিল তাতে কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার আহ্বান জানানো হবে ভারত সরকারকে: জামায়াত আমির

চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে দেশের চামড়া খাতে তারল্য সংকট কমাতে বড় ধরনের নীতিগত ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পুনঃতফসিল করা ঋণের বকেয়া পরিশোধ না করলেও কাঁচা চামড়া ব্যবসায়ীরা নতুন করে কার্যকরী মূলধন ঋণ নিতে পারবেন। একইসঙ্গে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব তফসিলি ব্যাংককে পর্যাপ্ত ঋণপ্রবাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার জারি করা সার্কুলারে বলা হয়, চামড়া শিল্প দেশের গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত হিসেবে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিবছর কোরবানির সময় এই খাতের বড় অংশের কাঁচামাল সংগ্রহ হয়, ফলে ঈদকে কেন্দ্র করে অর্থায়নের চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। এই বাস্তবতায় ব্যাংকগুলোকে ব্যাংকার-গ্রাহক সম্পর্ক ও প্রচলিত নীতিমালার ভিত্তিতে যোগ্য ব্যবসায়ীদের ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পূর্বে পুনঃতফসিল করা ঋণ থাকলেও কোরবানির চামড়া কেনার জন্য নতুন ঋণ নিতে গেলে আগের সমন্বিত বকেয়া পরিশোধের বাধ্যবাধকতা থাকবে না। তবে এই সুবিধা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, অর্থাৎ ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। পাশাপাশি ব্যাংকগুলোকে ২০২৬ সালের জন্য আলাদা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলা হয়েছে, যা ২০২৫ সালের ঈদুল আজহার তুলনায় কম হতে পারবে না।

চামড়া সংগ্রহ প্রক্রিয়ায় তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের কাছে অর্থায়ন পৌঁছে দেওয়ার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে ঋণ বিতরণ ও বাস্তবায়নের বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৫ অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে, যা দেশের সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক। এ উদ্যোগের ফলে মৌসুমি চামড়া বাজারে তারল্য সংকট কমবে এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park