1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শিল্পী সমিতির সভাপতি পদে লড়তে যাচ্ছেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক পদে মুক্তি – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
জুনের মধ্যে মাঠপর্যায়ের সব সেনা সদস্য ফিরবে ব্যারাকে দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইউপি সদস্য কালাম ধর্মপাশায় ভূমি অফিসের কর্মচারীর উপর হামলা শিল্পী সমিতির সভাপতি পদে লড়তে যাচ্ছেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক পদে মুক্তি কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এড জালাল উদ্দিন শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর ‎নির্বাচনে প্রক্সি ডিউটিতে ২বছরের সাজা পেলেন শিক্ষক, মূল অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে কুবিতে উপাচার্য  ও কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া কিশোরগঞ্জে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন

শিল্পী সমিতির সভাপতি পদে লড়তে যাচ্ছেন বাপ্পারাজ, সাধারণ সম্পাদক পদে মুক্তি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। একই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হবেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। শিল্পী সমিতির নির্বাচনী অঙ্গনে এই তথ্য ঘিরে ইতোমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুইটি শক্তিশালী প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি প্যানেলে সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি লড়বেন। অপর প্যানেলে সভাপতি পদে প্রার্থী হিসেবে থাকছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয় চৌধুরী।

তবে এখন পর্যন্ত বাপ্পারাজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেননি। অন্যদিকে রুমানা ইসলাম মুক্তি ইতোমধ্যে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। এই কমিটির মেয়াদ গত ২৪ এপ্রিল শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে হিসেবে আগামী জুলাইয়ের শেষ কিংবা আগস্টের শুরুতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park