চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

চট্টগ্রাম মহানগর শাখায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৬৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। ছয় মাস মেয়াদি এই কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন জানান, চট্টগ্রাম মহানগরের ৪১টি ওয়ার্ডের সংগঠকদের অংশগ্রহণে প্রায় এক হাজার সংগঠকের বাছাইকৃত তথ্যের ভিত্তিতে মহানগর কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাই যোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তিদের।

তিনি আরও বলেন, এই মহানগর কমিটি আগামীর চট্টগ্রামের রাজনীতিতে একটি নতুন পাটাতন তৈরি করবে এবং সাংগঠনিকভাবে দলকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

১১

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১২

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১৩

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১৪

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৫

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১৬

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১৭

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৮

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

১৯

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

২০