1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ওঝার ভরসায় সময় পাড়; হাসপাতালে নেওয়ার পড়ে মৃত্যু – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় বেসরকারি ক্লিনিকগুলোতে চরম অব্যবস্থাপনা: প্রাণহানি ঘটলেই দায়সারা তৎপরতা, ক্ষোভে ফুঁসছে জনতা ভেড়ামারা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকগণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত   আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনে প্রাণ গেল শ্রমিকের নোয়াখালী সদরের ধর্মপুরে দালিলিক প্রমাণের বিপরীতে অপপ্রচারের অভিযোগ একপক্ষীয় সংবাদের তীব্র নিন্দা আলমডাঙ্গায় অপারেশন-পরবর্তী জটিলতায় দুই নারীর মৃত্যু, ফাতেমা ক্লিনিকে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা বেগমগঞ্জে ফসলি জমি বিনষ্ট: ১ লাখ টাকা জরিমানা  কৃষক কার্ড নিয়ে ভাইরাল কবির হোসেন আসলে কে, যা জানা গেল কুড়িগ্রামে ইউটিউব দেখে নিজ উদ্যোগে তৈরি করেছেন একটি “এআই স্মার্ট কার” নবীনগরে অটোরিক্সা-সিএনজি’র ইজারা বন্ধ করায় শ্রমিক দলের আনন্দ মিছিল

ওঝার ভরসায় সময় পাড়; হাসপাতালে নেওয়ার পড়ে মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১৪ মে, ২০২৫

সাপের কামড়ে জামাল উদ্দীন (৩২) নামে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক যুবকের মৃত্যু হয়েছে। সাপে কাটার পর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (১৪ মে) ভোররাতে উপজেলার সীমান্তবর্তী আমজানখোর ইউনিয়নের রত্নাই বারসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দীন ওই গ্রামের নফিল উদ্দীনের ছেলে।

স্বজনরা জানান, ভোরবেলা নিজ বাড়িতে জামালকে বিষধর সাপে কামড় দেয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে না নিয়ে স্থানীয় কয়েকজন ওঝাকে ডেকে আনা হয়। তারা দীর্ঘ সময় ধরে ঝাড়ফুঁক করে সাপের বিষ নামানোর চেষ্টা করে। প্রায় ৪ ঘণ্টা পর জামালকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভ্যাকসিন দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য তফা।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফুয়াদ বলেন, “সাপে কাটার প্রায় ৪ ঘণ্টা পর রোগীকে হাসপাতালে আনা হয়। তখন তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। ভ্যাকসিন দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গেই রোগীকে হাসপাতালে নেওয়া উচিত।”

মৃত্যুর পর জামালের মরদেহ সদর হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরিবারের লোকজন জানিয়েছেন, বুধবার দুপুর ২টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park