1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

অটোচালকের মৃত দেহ পাওয়া গেল ভুট্রাখেতে

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

অটোচালক জুয়েল শেখ (৩০) এর বস্তাবন্দি অবস্থায় মৃত দেহ পাওয়া গেল ভুট্টাখেতে

তার  হাত-পা ছিল রশি দিয়ে বাঁধা। মুখে লাগানো ছিল স্কচটেপ। এলাকাবাসীর ধারণা,  অটোচালককে অন্য কোথাও হত্যা করে রাতের অন্ধকারে ভুট্টাখেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায় নি।

 মঙ্গলবার ৭ এপ্রিল  সকাল সাড়ে ১০টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার গঙ্গাপাড়া আমতলী সড়কের পাশে একটি ভুট্টাখেত থেকে বস্তাবন্দি ওই অটোচালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত অটোচালক পাশ্ববর্তী মেলান্দহ থানার পূর্ব শ্যামপুর গ্রামের আবু হানিফের ছেলে। একটি প্লাস্টিকের বস্তায় তার হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো ছিল।

স্থানীয়রা জানায়, সকালে ভুট্টাখেতের ভেতরে একটি প্লাস্টিকের বস্তার মতো কিছু পড়ে থাকতে দেখে পথচারীরা। কাছে গিয়ে দেখা যায়— বস্তায় ভরা একজন ব্যক্তির মরদেহ। তখনই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বজনরা জানান, গতকাল সোমবার দুপুরে অটো নিয়ে বের হন জুয়েল। রাতে তিনি আর বাড়ি ফেরেন নি। অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায় নি কোথাও। অবশেষে থানায় পাওয়া গেল তার মৃত্যু দেহ । কোনো এক সময় তাকে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী খবরটি নিশ্চিত করেছেন।তিনি আরো জানান, অজ্ঞাত পরিচয়ের লাশটি উদ্ধারের পর  তার পরিচয় শনাক্ত করা হয়েছে । তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি । এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park