1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নবীনগরে যুবকের রহস্যজনক মৃত্যু

সঞ্জয় শীল
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রুসুল্লাবাদে উলফত আলী খান উচ্চ বিদ্যালয় মাঠে অসুস্থ অবস্থায় থাকা যুবককে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে মারা যায়। তিনি রুসুল্লাবাদ ইউনিয়নের বড় শিকানিকা গ্রামের সরদার বাড়ীর ওমান প্রবাসী জিলানী মিয়ার ছেলে রিফাত মিয়া (১৮)। 

পরিবারের দাবি, রিফাত মিয়া একজন মানসিক রোগী। ছোট বেলায় গাছ থেকে পড়ে মাথায় আঘাত পান। বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক অবস্থার অবনতি ঘটে। সে বিষ জাতীয় কোনো কিছু খেয়েছে। এও জানা যায়, সে একজন লোকাল ইলেক্ট্রিশিয়ান। গতকাল রুসুল্লাবাদ বাজার থেকে গিয়ে আর ফিরেনি। পরে তাকে বিদ্যালয়ের মাঠে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিয়রা তার পরিবারকে খবর দিলে নবীনগর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আছে। সেখান থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park