অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক – দৈনিক দেশেরকথা
মো:রাকিবুল্যাহ সোহাগ
১৫ মে ২০২৬, ৫:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

সুন্দরবনে দস্যু দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কুখ্যাত করিম শরীফ বাহিনীর তিন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৫ মে ২০২৬) সকালে কোস্ট গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চম দফায় পরিচালিত অভিযানে করিম শরীফ বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খাল সংলগ্ন এলাকায় ডাকাত দলের অবস্থান রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৩ মে বুধবার বিকাল ৫টা থেকে টানা দুই দিন কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কোকিলমনি (কোস্ট গার্ড পশ্চিম জোন) যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে তিনজন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি এবং ৪টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ রমজান শরীফ (১৯), উভয়ই বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা এবং মোঃ এনায়েত (২৫), ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
উল্লেখ্য, গত ১৩ মে বনবিভাগের সহযোগিতায় করিম শরীফ বাহিনীর কবল থেকে চারজন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের নিকট হস্তান্তর করা হয়।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১০

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

১১

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১২

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১৩

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১৪

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৫

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১৬

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১৭

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৮

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

১৯

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

২০