নোয়াখালীর সেনবাগ সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী মীর কাশেম দীর্ঘদিন ধরে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। স্থানীয়দের মতে, তিনি সততা ও নিষ্ঠার মাধ্যমে নিজের কর্মস্থলে একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি করেছেন।
মীর কাশেম সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার কথা উল্লেখ করে বলেন, তিনি সাদা কে সাদা এবং কালোকে কালো বলতে বিশ্বাস করেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সময়ানুবর্তিতা বজায় রাখেন এবং নিয়মিত সঠিক সময়ে অফিসে উপস্থিত থাকেন।
নিজের কাজ সম্পর্কে মীর কাশেম বলেন, মানবসেবা করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি জানান, চাকরিজীবনে যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন।
এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তার শ্রুতিমধুর আচরণ এবং সুন্দর ব্যবহার সবাইকে মুগ্ধ করে। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা ও বিনয়ী মনোভাবের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
মীর কাশেম আরও বলেন, যতদিন চাকরিতে থাকবেন, ততদিন সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান। এজন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।