1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু – দৈনিক দেশেরকথা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র বিসিএস ক্যাডার চিকিৎসকদের  দিনব্যাপী  এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু

রাকিব হোসেন হৃদয়
  • প্রকাশ রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা ও নগদবিহীন লেনদেন ব্যবস্থা জোরদারের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে “ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থায় POS মেশিন এবং Bangla QR বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

রবিবার সকাল ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়াও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিগণ এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ট্রাফিক পুলিশ সদস্যদের POS মেশিন ব্যবহারের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানা আদায়, Bangla QR কোডের মাধ্যমে ক্যাশলেস লেনদেন এবং ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেম পরিচালনার বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

জেলা পুলিশ জানিয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ট্রাফিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সূত্র: জেলা পুলিশ, নারায়ণগঞ্জ

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park