1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক – দৈনিক দেশেরকথা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন আলমডাঙ্গায় নাগরিক উন্নয়ন কমিটির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির নতুন আংশিক কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল–ফরহাদ নোয়াখালীবাসীর স্বপ্নের ৫০০ শয্যা সদর হাসপাতাল কবে আলোর মুখ দেখবে? প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রশ্ন ফাঁসের প্রচারণা সম্পূর্ণ গুজব, সন্দেহাতীতভাবে প্রমাণিত: শিক্ষামন্ত্রী ডুজা’র সদস্যদের ওপর হামলায় গোবিপ্রবিসাসের নিন্দা  ও প্রতিবাদ উলাশী খাল খনন উদ্বোধন ঘিরে শার্শায় বিএনপির যৌথ প্রস্তুতি মিটিং  এশিয়ান টিভির উপজেলা ও থানা প্রতিনিধি নিয়োগ বাতিল, আইডি-লোগো জমা দেওয়ার নির্দেশ সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

সিসিটিভিতে ধরা পড়ল খাবারে অনিয়ম: রুয়েট ক্যান্টিনের বাবুর্চি আটক

রুয়েট প্রতিনিধি
  • প্রকাশ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে রান্না করা খাবারে অনিয়মের অভিযোগে এক বাবুর্চিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আব্দুর রাজ্জাক নামের ওই বাবুর্চি প্রস্তুতকৃত খিচুড়িতে অস্বাভাবিকভাবে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি নজরে আসার পরপরই ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারলে পুলিশকে খবর দেওয়া হয়। মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মতিহার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকারিয়া বলেন, “অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে কিছু অভিযোগ পাওয়া যাচ্ছিল। নজরদারি জোরদার করার পর আজকের ঘটনাটি ধরা পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হতে পারে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। ফলে ঘটনার পেছনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ‘বাংলা টিফিন’ ক্যান্টিন চালুর পর থেকেই খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা অভিযোগ উঠে আসছিল। সর্বশেষ ঘটনায় আটক ব্যক্তিকে মতিহার থানায় সোপর্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park