1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মানিকগঞ্জে জাতীয় মৎস সাপ্তাহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক   – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা

মানিকগঞ্জে জাতীয় মৎস সাপ্তাহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক  

 হাসান শিকদার
  • প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই শ্লোগানকে সামনে রেখে  মানিকগঞ্জে  জাতীয় মৎস সাপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা । 

আজ ১৮ আগষ্ট সোমবার সকাল ৯ ঘটিকায় জেলা মৎস কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  মোহাম্মদ আলী,মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম,  এনপিআই পরিচালক ড. মোঃ ফারুখ হোসেন, মৎস ব্যবসায়ী আওলাদ হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন সহ আরও অনেকে।

 জেলা মৎস অধিদপ্তর সূত্রে জানা যায়, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে জাতীয় মৎস্য সপ্তাহ এক মাস পিছিয়ে ১৮আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত পালিত হবে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে টি বর্ণাঢ্য শোভাযাত্রা  বের হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে মানিকগঞ্জ স্বাধীনতা চত্বরে গিয়ে মৎস্য অবমুক্ত করণের মাধ্যমে  শেষ হয় পরিশেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সবার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park