1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাদক ও জুয়া নির্মূলে ৩০ এপ্রিলের পর সারা দেশে বিশেষ অভিযান, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস ধর্মপাশায় ১৪৪ ধারা ভেঙে ধান কর্তনের অভিযোগ  আলমডাঙ্গার সাহেবপুরে ‘নসিব-৫৫’ ভুট্টা বীজে ফলন বিপর্যয়, ক্ষতিপূরণ দাবিতে কৃষকদের ক্ষোভ প্রধানমন্ত্রী অনুপস্থিতিতে সংসদে বক্তব্যে অনাগ্রহ, ট্রেজারি বেঞ্চে ফাঁকা আসন বেলকা মজিদপাড়া স্কুলে ডিআরআর চ্যাম্পিয়নদের দক্ষর্তা উন্নয়ন প্রশিক্ষণ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল ২০২৬’-এ চ্যাম্পিয়ন বাংলাদেশের তমা রশিদ পটুয়াখালী গলাচিপায় শশুর কর্তৃক  ধর্ষনের অভিযোগ, পুত্রবধূর গর্ভে পুত্রসন্তানের জন্ম ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে বিভ্রান্তকারীরা মিটিং করছে: প্রধানমন্ত্রী আত্রাইয়ে ঝড়ে গাছ পড়ে অন্তঃসত্ত্বা বেদে পল্লীর গৃহবধূর মৃত্যুে: পরিদর্শনে এসপি তারিকুল ইসলাম শ্রীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে আড়াই লক্ষ টাকা ছিনতাই, হাসপাতালে ভর্তি

মাদক ও জুয়া নির্মূলে ৩০ এপ্রিলের পর সারা দেশে বিশেষ অভিযান, সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

দেশে অবৈধ সিসা লাউঞ্জ, মাদক এবং জুয়ার বিরুদ্ধে সমন্বিতভাবে কঠোর অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৩০ এপ্রিলের পর সারা দেশে একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত ‘দ্য এস লাউঞ্জ’ নামের একটি সিসাবারে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত ২০ এপ্রিল পরিচালিত ওই অভিযানে সিসাবারে মাদকদ্রব্য ব্যবহার ও অন্যান্য অবৈধ কার্যক্রমের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়।

সরকারের এই ঘোষণার পর মাদক ও জুয়া সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park