1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ মর্যাদার মেয়াদ ৬ মাস কমাল সরকার, এসএসএফ নিরাপত্তা সুবিধা সীমিত সিএনজিতে তুলে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় কাস্টমস কর্মকর্তা বুলেটকে: র‌্যাব আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর মা-বোনদের রান্নার কষ্ট কমাতে এলপিজি কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর মানহানির মামলায় জামিন পেলেন জামায়াত নেতা আমির হামজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান বাবার খনন করা ‘জিয়া খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিসিক শিল্প পার্কে তদন্তে ধোঁয়াশা, রক্ষকই যেন ভক্ষক সন্ধ্যার মধ্যে ৫ জেলায় কালবৈশাখীর শঙ্কা, সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রাজনীতি বিরোধী বিক্ষোভে উত্তাল রুয়েট: মুখোমুখি ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা

আগামী সপ্তাহে লোডশেডিং কমবে, বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির আশ্বাস মন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

জ্বালানি সংকটের কারণে দেশে লোডশেডিং বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ তৈরি হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকেই পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সোমবার সিপিডি আয়োজিত বাংলাদেশ-চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতি ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে।

আলোচনায় তিনি আরও জানান, সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়িয়ে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের আমদানি খরচ দুই বিলিয়ন ডলার বেড়ে গেছে, যা দেশের অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। একই সঙ্গে বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া পরিশোধের পরিমাণ ৫৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে দাবি করে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, খুব দ্রুতই সাধারণ মানুষ লোডশেডিং থেকে স্বস্তি পাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park