1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর বাংলাদেশে পেপ্যাল চালুর উদ্যোগ, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন কার্ড সংরক্ষিত নারী আসনে এনসিপির তাবাসসুমের মনোনয়ন বাতিল, মনিরার মনোনয়ন স্থগিত স্থানীয় উদ্ভাবিত লাহসই প্রযুক্তি ছড়িয়ে দিতে সুন্দরগঞ্জে সেমিনার  ট্যাক্স-ফ্রি নয়, এমপিদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি হয়নি, সংসদে অভিযোগ প্রধানমন্ত্রীর

বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের গণপরিবহন খাতে পড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নতুন বাসভাড়া আগামী বৃহস্পতিবার নির্ধারণ হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে দ্রুত একটি নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে।

এর আগে রবিবার বিআরটিএ ভবনে মন্ত্রণালয়, বিআরটিএ এবং পরিবহন মালিক সমিতির মধ্যে অনুষ্ঠিত বৈঠক কোনো ঐকমত্য ছাড়াই শেষ হয়। মালিক সমিতি কিলোমিটারপ্রতি ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি জানালেও বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কিলোমিটারপ্রতি ২৫ পয়সা বাড়ানোর বিষয়ে আলোচনা এগোলেও কোনো পক্ষই প্রস্তাবে স্বাক্ষর করেনি।

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার প্রভাব ইতোমধ্যে দেশের বাজারেও পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ এবং মূল্য নিয়ে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকার সম্প্রতি সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে, যা গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর রয়েছে।

জ্বালানির দাম বাড়ার পরপরই গণপরিবহন খাতে ভাড়া বৃদ্ধির দাবি জোরালো হয়ে ওঠে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে নতুন ভাড়া ঘোষণা করা হয়নি, তবে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে যাত্রীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের বাগবিতণ্ডা ও উত্তেজনার ঘটনাও ঘটছে।

এমন পরিস্থিতিতে সরকারিভাবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত ভাড়া না বাড়ানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। তবে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত নতুন ভাড়া নির্ধারণ না হলে মাঠপর্যায়ে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park