1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লাকসামে যুবকের মরদেহ উদ্ধারহত্যা না আত্মহত্যা, মৃত্যু নিয়ে ধুম্রজাল! চট্টগ্রাম বন্দরে এক দিনে এলো ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৮ দিনের চাহিদা পূরণ হবে রাজশাহীর প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ইতিহাস, শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড জয় বাংলাদেশের মেয়েদের ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, পানির সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন শার্শায় ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, সবুজে ভরেছে মাঠ নিখোঁজের প্রায় ৫ ঘন্টা পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ইরানকে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলতে দেওয়ার অনুরোধ প্রথমবারের মত গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন ৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণ ১ লাখ ৯ হাজার কোটি টাকা, অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ

নাহিদ রানার গতির ঝড়ে দুই শর আগেই গুটিয়ে গেল নিউজিল্যান্ড

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। মিরপুরের বাঁচা-মরার লড়াইয়ে সেই কঠিন দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিলেন পেসার নাহিদ রানা। দুর্দান্ত গতি ও নিখুঁত লাইন-লেন্থে শুরু থেকেই চাপ তৈরি করে নিউজিল্যান্ডকে দুইশর নিচেই আটকে দেন তিনি।

টস জিতে ব্যাট করতে নেমে সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে নিউজিল্যান্ড। কিন্তু ইনিংসের শুরু থেকেই নাহিদের আগুনে বোলিংয়ের সামনে টিকতে পারেনি সফরকারীরা। দলীয় রান ৩০ হওয়ার আগেই টানা দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেন এই তরুণ পেসার।

চতুর্থ উইকেটে নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সেই আশাও ভেঙে দেন নাহিদ। আব্বাসকে ব্যক্তিগত ১৯ রানে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড, চাপ আরও বাড়তে থাকে।

এক পর্যায়ে ডিন ফক্সক্রফট ও জেইডেন লিনক্সকে আউট করে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বও অর্জন করেন নাহিদ রানা। এর আগে চলতি বছরের মার্চে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন ২৩ বছর বয়সী এই পেসার। আজ তিনি ১০ ওভারে ১ মেডেনসহ মাত্র ৩২ রান খরচ করে তুলে নেন ৫ উইকেট।

নাহিদের তাণ্ডবের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখেন শরীফুল ইসলামও। নিক কেলিকে তুলে নিয়ে নিউজিল্যান্ডের রান সংগ্রহের গতি থামিয়ে দেন তিনি। অভিষেক সেঞ্চুরি থেকে মাত্র ১৭ রান দূরে থাকতেই ৮৩ রানে থামতে হয় কেলিকে। যদিও এই ইনিংসটি ছিল তার ক্যারিয়ারের প্রথম ফিফটি।

সব মিলিয়ে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে নাহিদের পর সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন শরীফুল ইসলাম।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park