1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, নেই কোনো হতাহতের ঘটনা ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন চাইলেন জামায়াত নেতা সেলিম উদ্দিন প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়ল আইভরি কোস্ট

প্রথমবারের মত গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

মো:তাছিন জায়েফ
  • প্রকাশ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকাশিত গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন করা হয়েছে।


আজ সোমবার বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে গবেষণা সংকলনের মোড়ক উন্মোচন করেন।
গবেষণা সংকলনটিতে ২০২৪-২৫ সালে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রকাশিত ৩৩০টি গবেষণা প্রবন্ধের সারসংক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।


মোড়ক উন্মোচনকালে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কোনো গবেষণা সংকলন প্রকাশিত হলো। যে সংকলনটির অধিকাংশ প্রবন্ধই ইনডেক্স জার্নালে প্রকাশিত হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একটি চমৎকার উদ্যোগের সঙ্গে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।


এসময় বিজ্ঞান অনুষদের ডিন ড. দিপংকর কুমার, বিজনেস স্টাডিস অনুষদের ডিন ড. মো. সোলায়মান হোসাইন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রবি উল্লাহ, রিসার্চ সেন্টারের পরিচালক ড. শামসুল আরেফিন, রিসার্চ সেন্টারের সহযোগী পরিচালক ড. মো. বশির উদ্দিন ও ড. মো. আসলাম প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park