1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে বিএনপি নেতা শামীম মোল্লার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কামারখন্দে সাশ্রয়ী চিকিৎসায় সুবিধাবঞ্চিতদের পাশেখোকন মেমোরিয়াল হসপিটাল ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশ ধর্মপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু  ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের বিদেশি ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী

ঝালকাঠিতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ঝালকাঠির রাজাপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেজাউল হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। গ্রেপ্তার রেজাউল হাওলাদার উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ইঁদুরবাড়ি এলাকার খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। 

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিদ্যালয় ছুটির পর ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আকস্মিক বৃষ্টি শুরু হলে সে পথের পাশে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেখানে থাকা রেজাউল হাওলাদার কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রেজাউল দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের সহায়তায় দুপুরেই অভিযুক্ত রেজাউল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একইসঙ্গে পথেঘাটে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ও সচেতন মহল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park