1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

শিশু ধর্ষণ মামলার রায়ে  আসামির ১০ বছরের আটকাদেশ

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

 জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ করার অপরাধে শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক  বিল্পব মিয়া বিশু (১৫) নাামে এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে । বর্তমানে আসামি বিশু গাজিপুরের শিশু সংশোধনাগারে রয়েছে।

৬ এপ্রিল সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ মার্চ দুপুরে ভিকটিম বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। বিপ্লব মিয়া বিশু পথিমধ্যে চকলেট  দেওয়ার লোভ দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে তাকে জোরপুর্বক ধর্ষণ করে ।  শিশুর চিৎকারে বাবা-মা সহ স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আহত শিশুকে প্রথমে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরদিন শিশুর বাবা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারকের কাছে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

তিনি আরও জানান, আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক মামলার আসামি বিল্পব মিয়া বিশুকে ১০ বছরের আটকাদেশ দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park