1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

সুন্দরগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ছাত্তার পাটোয়ারীর শাস্তির দাবিতে মানববন্ধন 

হযরত বেল্লাল
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অপরাধে আব্দুল ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় সুন্দরগঞ্জ টু রংপুর আঞ্চলিক মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

ছাত্তার পাটোয়ারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামদেব উচ্চ বিদ্যালয় ও রহমানপুর এবিডি এইচ দাখিল মাদ্রাসার শত-শত শিক্ষার্থীসহ এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন – রামদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা বেগম, শিক্ষার্থী মেহেরিমা আক্তার, সাগরিকা আক্তার, সৈকত আহমেদ, জামাত নেতা মিলন মিয়া, এলাকাবাসী নাজমুল হোসেন, মেহেদী হাসান, শাহাদাত হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা জানান, শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা ধর্ষণকারী আব্দুল ছাত্তারের মতো বিকৃত মানসিকতার মানুষ এই সমাজে থাকার অযোগ্য, এরা সমাজের কীট।তাই অভিযুক্ত আব্দুল ছাত্তারের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

উল্লেখ্য ৬ এপ্রিল সোমবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজী পাড়া গ্ৰামে বাড়ির পাশে ৩-৪ জন শিশু খেলছিল। এ সময় ছাত্তার পাটোয়ারী ৬ বছরের এক শিশুকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে ডেকে নেয়। পরে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেয়।পরে স্বজন ও স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park