1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

জামালপুর উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ সোমবার, ৯ মার্চ, ২০২৬

 দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ মার্চ)  বিকাল ৪ টা থেকে ইফতারের সময় পর্যন্ত ফুলবাড়ীয়া পুরাতন ইদগাহ মাঠে জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়। 

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন,জামালপুর জেলা বিএনিপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন এর সঞ্চালনায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপির সাজ্জাদ হোসেন পল্টন,  সদর উপজেলা বিএনপির সহ সভাপতি  অধ্যাপক মোকসেদুর রহমান হারুন,উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য কাজী মশিউর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন সহ সদরের প্রতিটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park