1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চতুর্থ দিনে গড়াল ডিসি সম্মেলন, শেষ দিনের প্রথম অধিবেশন চলছে – দৈনিক দেশেরকথা
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া কিশোরগঞ্জে ২৪২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী পরিচ্ছন্নতা ক্যাম্পেইনের উদ্বোধন কিশোরগঞ্জের গর্বিত কন্যা ও নারী এমপি বিলকিসকে গণসংবর্ধনা  চূড়ান্ত সমঝোতা স্মারক, শেষ হতে যাচ্ছে উপসাগরীয় যুদ্ধ চামড়া ব্যবসায়ীদের নতুন ঋণ সুবিধা, বকেয়া থাকলেও মিলবে অর্থায়ন জরাজীর্ণ টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতাল ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ অভিযান শেষ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও ৩ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ, আটকে আছে আইএমএফের আগের কিস্তি পুশ-ইন ইস্যুতে সীমান্তে বিজিবিকে সতর্ক করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই—সাঁড়াশি অভিযানে ১৩ জন গ্রেফতার

চতুর্থ দিনে গড়াল ডিসি সম্মেলন, শেষ দিনের প্রথম অধিবেশন চলছে

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ৬ মে, ২০২৬

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ ও শেষ দিন আজ বুধবার (৬ মে)। সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন বর্তমানে চলছে।

সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মাঠপর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, ক্রীড়া অবকাঠামো এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, দেশের জেলা স্টেডিয়ামের মাঠ কোনোভাবেই মেলা কিংবা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, ক্রীড়াঙ্গনের স্বার্থ রক্ষায় স্টেডিয়াম মাঠগুলো শুধুমাত্র খেলাধুলার জন্যই ব্যবহৃত হবে। একই সঙ্গে মাঠ পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে জেলা স্টেডিয়াম ও সুইমিংপুল সংস্কারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মাঠ পর্যায়ের যুবকদের জন্য কর্মসংস্থান তৈরির লক্ষ্যে জেলা প্রশাসকদের মাধ্যমে এক ধরনের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জানান, বিগত সময়ে সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে মাঠ পর্যায়ে প্রকৃত উপকারভোগীদের কাছে ঠিকভাবে পৌঁছায়নি। এ কারণে সরকারি ভাতাভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। তিনি বলেন, এ লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে এবং তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত সুবিধাভোগীদের অন্তর্ভুক্ত করার কাজ চলমান রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park