1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গাজীপুরের শ্রীপুরে একই দিনে বাবা- ছেলের মৃত্যু  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে একই দিনে বাবা- ছেলের মৃত্যু 

উসমান গনি
  • প্রকাশ রবিবার, ৩ আগস্ট, ২০২৫

গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শুনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুই ঘণ্টার মাথায় ছেলের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বাবা ও ছেলে হলেন মোঃ হাসমত আলী (৮৫) ও মো. বাবুল মিয়া (৫০)। তাঁরা দুজনেই সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। হাসমত আলী 

শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিস এবং ছেলে বাবুল টঙ্গী সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খোঁড়া হচ্ছে পাশাপাশি দুটি কবর। আজ মাগরিবের নামাজের পর জানাজা শেষে বাবা-ছেলেকে দাফন করা হবে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, হাসমত আলী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। আজ সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছেলে বাবুলকে জানান স্বজনেরা। বাবার মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তাঁর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘এমন মৃত্যুর খবরে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। এটা খুবই কষ্টের আর বেদনার। আমরা সবাই শোকাহত। মহান আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য   মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবার মৃত্যু খবর শোনার দুই ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে। তাঁদের জানাজা একই সময়ে অনুষ্ঠিত হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ তাঁকে অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park