1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী জহিরুল ইসলাম শুনানিতে জামিনের আবেদন করেন। তিনি বলেন, আদালত যুক্তিতর্ক শুনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন।

এর আগে গত শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে তিনি কারাগারে ছিলেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১১ এপ্রিল বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিকে নিয়ে ফেসবুকে বিদ্রূপাত্মক একটি পোস্ট করেন হাসান নাসিম। সেখানে আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। পাশাপাশি একটি অজ্ঞাত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ব্যক্তিগত নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় চিফ হুইপের অনুসারী মো. নজরুল ইসলাম গুলশান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। জামিন মঞ্জুরের পর এখন আইনি প্রক্রিয়ায় পরবর্তী ধাপ এগোবে বলে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park