কুমিল্লা বোর্ডে এসএসসি-তে গণিত ও ইংরেজিতে বিপর্যয়, পাসের হার কমেছে – দৈনিক দেশেরকথা
arif khanh
১০ জুলাই ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা বোর্ডে এসএসসি-তে গণিত ও ইংরেজিতে বিপর্যয়, পাসের হার কমেছে

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে গণিত ও ইংরেজি বিষয়ে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী ফেল করায় পাসের হার, জিপিএ-৫ এবং শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় বোর্ড মিলনায়তনে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম।

কুমিল্লা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ। গণিতে ফেল করেছে ২৭ দশমিক ৯৯ শতাংশ এবং ইংরেজিতে ফেল করেছে ১১ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী।

এ বছর মোট ৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যেখানে গত বছর এ সংখ্যা ছিল ১২ হাজার ১০০। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ২২টি, যা গত বছর ছিল ৯৮টি। সবচেয়ে হতাশাজনক চিত্র নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চবিদ্যালয়ে, যেখানে ৩২ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।

বিভাগভিত্তিক পাসের হার হলো বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ। ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ উভয় ক্ষেত্রেই এগিয়ে। মেয়েদের গড় পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ এবং ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মেয়েদের মধ্যে ৫ হাজার ৪৯৫ জন এবং ছেলেদের মধ্যে ৪ হাজার ৪০৭ জন।

গণিত ও ইংরেজিতে ফেল বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে চেয়ারম্যান শামছুল ইসলাম বলেন, “এ দুটি বিষয়ে দক্ষ শিক্ষকের বিকল্প নেই। শিক্ষকদের আরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করার পরিকল্পনা আছে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে বেশি শিক্ষার্থী ফেল করেছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।”

ফলাফল ঘোষণার সময় বোর্ডের সচিব অধ্যাপক খোন্দকার ছাদেকুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ বোর্ডের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস এন্ড প্রফেশনালস অ্যালায়েন্স এর নেতৃত্বে ফুয়াদ আল মেহেদী এবং সাইফুল ইসলাম ভুঁইয়া

মামলা থেকে নাম কাটতে ১ কোটি টাকা চাওয়া হয়: সাকিব আল হাসান

বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু, আলোচনায় বাণিজ্য ও তাইওয়ান ইস্যু

শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবু

নির্বাচনে জাতীয় পার্টির ব্যয় মাত্র ৫ লাখ টাকা, হিসাব জমা ইসিতে

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

দুঃসহ স্মৃতির সাক্ষী রাণীশংকৈলের বীরাঙ্গনা – টেপরী রানী আর নেই

হরমুজ পার হলো তেলবাহী চীনা সুপারট্যাংকার

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ৪৩২

১০

জাবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

১২

বেগমগঞ্জে দাঁতের কারখানায় অভিযান,জরিমানা ১ লাখ ৫ হাজারসহ সিলগালা

১৩

নাজিরপুরে মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১৪

কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করল সরকার

১৫

সুন্দরগঞ্জে হাসপাতালে ভ্যাকসিন নাই, কুকুরের কামড়ে পাঁচজনের মৃত্যু, আক্রান্ত ১১

১৬

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে নদীর পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১৭

৩৫ হাজার কোটি টাকায় ‘পদ্মা ব্যারাজ’ প্রকল্প অনুমোদন, একনেকে পাশ ৯ উন্নয়ন প্রকল্প

১৮

যেভাবে বুঝবেন কৃত্রিমভাবে মোটাতাজা করা কোরবানি পশু

১৯

মধ্যনগর-মহিষখলা সীমান্তে অবৈধ ভারতীয় গরুর প্রবেশ, মোবাইলে রশিদ কেটে বিভিন্ন হাটে বিক্রির অভিযোগ

২০