1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে পরীক্ষায়  অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীসহ ৪ জন শিক্ষককে বহিষ্কার  – দৈনিক দেশেরকথা
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে পরীক্ষায়  অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীসহ ৪ জন শিক্ষককে বহিষ্কার  জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক পথ অবরোধ ।  প্রবাস জীবনের অদেখা কষ্ট—স্বপ্নের আড়ালে লুকানো বাস্তবতা প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪,৩৮৪ শিক্ষকের কাউকে বাদ দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী অবশেষে আমেরিকার অস্ত্রের বড় চালান আসছে মধ্যপ্রাচ্যে মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি শাপলা চত্বর ঘটনায় ঘটনাস্থলেই ৩২ জন নিহতের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারায় আনতে সমন্বিত নীতিমালা হচ্ছে: শিক্ষামন্ত্রী নোয়াখালীতে প্রেস ফ্রিডম ডে পালিত আপাতত শপথ হচ্ছে না এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের

কিশোরগঞ্জে পরীক্ষায়  অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীসহ ৪ জন শিক্ষককে বহিষ্কার 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক শিক্ষার্থীসহ ৪ জন শিক্ষককে বহিষ্কার ও নকল সরবরাহের দায়ে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছেন ইউএনও আরিফুর রহমান। রোববার সকালে উপজেলার কেশবা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, মাগুড়া পাটোয়ারীপাড়া গ্রামের সহিদার রহমানের ছেলে শাকিল মিয়া (৩৪) ও জলঢাকা উপজেলার টেঙ্গনমারী কুঠিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১)। বহিষ্কৃতরা হলেন, মাগুড়া মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল ইসলাম, মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার প্রভাষক মোস্তাফিজার রহমান, বাহাগিলি দারুসসুন্নত দাখিল মাদ্রাসার সহকারি মাওঃ মামুনুর রশিদ ও বাহাগিলি খামাতপাড়া দাখিল মাদ্রাসার সুপার সাজেদুল ইসলাম। ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মুঠোফোন বন্ধ রাখায় তার বক্তব্য জানা যায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুস জানান, পাবলিক পরীক্ষা এা্যক্ট ১৯৮০ এর ৯ ধারার মামলায় গ্রেফতাকৃত দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park