1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
এনবিআর চেয়ারম্যান মুমিনের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

এনবিআর চেয়ারম্যান মুমিনের পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের অপসারণের দাবিতে মঙ্গলবারও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। রহমাতুল মুনিমকে ড. মুহাম্মদ ইউনুসকে ‘হয়রানিকারী’ এনবিআর চেয়ারম্যান উল্লেখ করে ফাঁসির দাবি করেছেন তারা। আর ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা।

বলা হচ্ছে, আবু হেনা পদ না ছাড়লে বুধবার থেকে একযোগে সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে লাগাতার কর্মবিরতি পালন করা হবে। একই সঙ্গে তার পদত্যাগের দাবিতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি সংগঠন।

সূত্র জানিয়েছে, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর আর এনবিআর কার্যালয়ে আসেননি। এনবিআর চেয়ারম্যান বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বপালন করছেন। গত সরকার একাধিকবার তার চুক্তি নবায়ন করেছে। এদিকে অন্তর্র্বতীকালীন সরকার চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park