ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দিচ্ছে। এই পদে আবেদন করতে ন্যূনতম ফার্মেসি, রসায়ন/ফলিত রসায়ন অথবা জৈব রসায়নে স্নাতকোত্তর (এম.ফার্ম/এমএসসি) ডিগ্রি থাকতে হবে। বিশেষ যোগ্যতার মধ্যে রয়েছে ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের জন্য নিবন্ধন নথি প্রস্তুত করার দক্ষতা।
চাকরির জন্য কমপক্ষে ১-২ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও অভিজ্ঞতা ছাড়াও আবেদন করা যাবে। আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩২ বছরের মধ্যে এবং কেবল পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে গাজীপুরে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: চিকিৎসা ভাতা, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুইটি উৎসব বোনাস, কারিগরি ভাতা এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।