1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অন্যায় বিচারকারীদের জন্য জাহান্নাম নির্ধারিত-মোল্লা নাজিম উদ্দিন – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা থেমে গেল সম্রাটের জীবনরেখা, রেখে গেল অজানা প্রশ্ন!

অন্যায় বিচারকারীদের জন্য জাহান্নাম নির্ধারিত-মোল্লা নাজিম উদ্দিন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ শায়খ মোল্লা নাজিম উদ্দিন বলেছেন, রাসুল(সাঃ) ঘোষণা করেছেন যে বিচার ন্যায় বিচার করেন তিনি জান্নাতে যাবেন। আর যে অন্যায় বিচার করেন, তার জন্য জাহান্নাম নির্ধারিত। এজন্য বিচার কাজে স্বাক্ষীরা সৎ স্বাক্ষ্য দিবেন। সে আপনার বাবা হোক আর মা হোক, স্বজনপ্রীতি করা যাবে না। অন্যায় বিচারকারীদের জন্য দুনিয়াতেও লাঞ্চনা, আখিরাতেও লাঞ্চনা। এক কথায়, ন্যায় বিচারই ইসলামের সৌন্দর্য। তিনি আরও বলেন, ফিলিস্তিনে শিশুরা মানবসৃষ্ট অনাহারে মারা যাচ্ছে। সেখানে জাতিসংঘ কিছু না করে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলতে চাওয়া বোকামি। ধর্মপ্রাণ মূসলমান এটা হতে দিবে না। 

তিনি শুক্রবার জুমুআ’র নামাজ পূর্বে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের নানকরা আয়েশা সিদ্দিকা(রাঃ) মহিলা মাদরাসার মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে এসব কথা বলেন। মাদরাসার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে অনুুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম, শিক্ষক মাওলানা মনির আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক শাহ আলম ভুঁইয়া, অধ্যাপক মোঃ জাকির হোসেন, ব্যবসায়ী আবু ইউসুফ, সামছুল হক চৌধুরী সুমন, শফিকুর রহমান ভুঁইয়া, মাওলানা সুলতান আহমেদ ভুঁইয়া, হাজী আবুল কালামসহ বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। নামাজ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন ঘোষণা করেন অতিথিবৃন্দ।   

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park