বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মাদার্শী হাওলাদার বাড়ির বাসিন্দা মোঃ বাবুল হাওলাদার (৫৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তি গত ২৭ জুলাই ২০২৬ তারিখ সকালে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ বাবুল হাওলাদার মৃত আর্শেদ আলী হাওলাদারের পুত্র। পরিবারের সদস্যরা জানান, তিনি সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নিচের নম্বরে অথবা নিকটস্থ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: ০১৬০২-৯২৭৮৭৬
নিখোঁজ ব্যক্তিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করারও আহ্বান জানিয়েছেন।