স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭
স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি


স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখা এবং নির্বাচনী প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।


তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের জন্য মাঠ প্রস্তুত করছে। তাই এসব প্রশাসককে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে জামায়াত।


মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াতের কয়েকটি দাবি ইতোমধ্যে ইসি মেনে নিয়েছে। তবে কিছু দাবি এখনো গ্রহণ করা হয়নি। নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি জানিয়ে তিনি বলেন, ইসির প্রতি তাদের আস্থা রয়েছে।


জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও অভিযোগ করেন, সরকারি চাপের কারণে নির্বাচন কমিশনের কিছুটা অসহায়ত্ব রয়েছে। জামায়াতের দাবিগুলো পূরণ না হলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, ১১ দলীয় ঐক্য কেবল জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের সংঘাত তৈরি হবে না।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য