শ্রীপুর প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

দে
উসমান গনি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭
শ্রীপুর প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান


গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের ২০২৫–২০২৭ কার্যকরী কমিটির নিয়মিত মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান-এর সঞ্চালনায় সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি আব্দুল মালেক বলেন, "সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। শ্রীপুরের বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।"

সাধারণ সম্পাদক টিপু সুলতান তাঁর বক্তব্যে বলেন, "সংগঠনের নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।"

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সংবাদ প্রকাশের পূর্বে সঠিক তথ্য যাচাই, সংগঠনের শৃঙ্খলা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সংবাদ পরিবেশনে সত্যতা ও জনস্বার্থকে সবসময় অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা অব্যাহত রাখা এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে সদস্যরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক লতিফ আনসারী, সদস্য সাংবাদিক আব্দুল হান্নান সোহাগ প্রধান, আলফাজ স্বপন, মাহফুজুর রহমান ইকবাল, মুনসুর আহম্মেদ, সুমন প্রধান, আশরাফুল আলম সরকার, মো. উজ্জল মিয়া, উসমান গনি, কামাল পাশা, মো. আলমগীর হোসেন (উজ্জল), মো. সামি, মো. ফরহাদ, আব্দুল রহিম, কবির হোসেন আকন্দ, আল আমিন কবি, ফয়সাল আহমেদ আরিয়ান, আল আমিন খান, শাহাদাৎ হোসেন আবির, জহির হোসেন খান, হাজী আসাদ মিয়া, মাসুম মিয়া, শফিকুল ইসলাম, শামীম আল মামুন, আলমগীর হোসেন, বাবুল মিয়া ও এনামুল হক।


সভা শেষে শ্রীপুর প্রেসক্লাবের সার্বিক উন্নতি, অগ্রগতি এবং সকল সদস্যের পেশাগত সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য