সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দে
মোঃ হাফিজুর রহমান
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৮:৫৭
সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


সিরাজগঞ্জের সলঙ্গায় ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মো. মোস্তাক আহমেদ (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।


রোববার (০৯ আগস্ট) দুপুরে র‌্যাব-১২ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সদর কোম্পানির একটি আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৯৫৮ পিস ইয়াবাসহ মো. মোস্তাক আহমেদকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মো. মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ১৮ নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।


র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোস্তাক আহমেদ দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নিজের হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলেও জানায় র‍্যাব।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য