প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: তথ্যমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ০৬:৫১
প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: তথ্যমন্ত্রী



তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। এর বড় একটি প্রমাণ হলো, আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সেই লক্ষ্যেই সারা দেশে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

রোববার (৯ আগস্ট) নগরীর বেলস পার্ক মাঠে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এদিন বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এর মধ্যে উপকূলীয় এলাকাগুলো বেশি ঝুঁকিতে থাকবে। এ সমস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, তাহলে তাপমাত্রা বসবাসের অযোগ্য পর্যায়ে চলে যেতে পারে। তাই বৃক্ষরোপণের মাধ্যমে এই গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করে তুলতে হবে।

পরে তথ্যমন্ত্রী বৃক্ষমেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন। বরিশাল বিভাগীয় বৃক্ষমেলায় বিভিন্ন জেলা থেকে ৫০টি নার্সারি অংশ নিয়েছে।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই বৃক্ষমেলা চলবে। মেলায় বরিশাল বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য