প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:৫১
প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা



প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে ঢাকা। অভ্যন্তরীণ কর্মসূচির ফাঁকে তাঁর ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।


বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


শামা ওবায়েদ বলেন, ভারতের উচিত এই সুযোগের যথাযথ ব্যবহার করা। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হলে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অগ্রগতি এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান সম্ভব।


তিনি জানান, ভারত ছাড়াও জাপানসহ অন্য কোনো দেশে প্রধানমন্ত্রীর সফরের সময়সূচিও এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে এসব সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।


এ সময় সিঙ্গাপুরে জনশক্তি রফতানির বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, দেশটিতে জনশক্তি রফতানি নিয়ে সরকারি পর্যায়ে সফল বৈঠক হয়েছে। জনশক্তি রফতানি বাড়াতে কার্যকর আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য