ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের মোট ২৪ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১’ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
কমিশনের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীরা হলেন- আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তোহা তরিক, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রায়হান আলী, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো.মিজানুর রহমান, আইন বিভাগের শিক্ষার্থী মোছা. নাজমুন ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. সেলিম রেজা জীবন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাহা বিনতে মুখলেস, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. খায়রুল ইসলাম, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. অলিউল্লাহ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সোহাগ হোসেন, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইলিয়াস, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান, গণিত বিভাগের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেন, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ্জোহরা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আল-আমিন মিলন, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আশিক বিল্লাহ, আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মো. আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তারেক মনোয়ার, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. নাহিদুজ্জামান, গণিত বিভাগের শিক্ষার্থী রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হালিম হোসেন এবং অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তামান্না খাতুন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় তাদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক প্রদান করছে।