সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী করতে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’ অনুমোদন করেছে সরকার। সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন কাঠামোর অনুমোদন দেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। গ্রেডভেদে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন বেতন স্কেলে ১ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। ১২তম গ্রেড থেকে নিচের গ্রেডগুলোতে বৃদ্ধির হার ধাপে ধাপে বাড়ানো হয়েছে।
গ্রেডভিত্তিক নতুন মূল বেতন নিচে দেওয়া হলো—
**১ম গ্রেড:** বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা।
**২য় গ্রেড:** বর্তমান ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।
**৩য় গ্রেড:** বর্তমান ৫৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
**৪র্থ গ্রেড:** বর্তমান ৫০ হাজার থেকে ৯১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
**৫ম গ্রেড:** বর্তমান ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
**৬ষ্ঠ গ্রেড:** বর্তমান ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
**৭ম গ্রেড:** বর্তমান ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৫৮ হাজার থেকে ১ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
**৮ম গ্রেড:** বর্তমান ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
**৯ম গ্রেড:** বর্তমান ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
**১০ম গ্রেড:** বর্তমান ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
**১১তম গ্রেড:** বর্তমান ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত সবগুলোতেই প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
**১২তম গ্রেড:** প্রারম্ভিক বেতন বৃদ্ধির হার ১১৫ শতাংশ। বর্তমান ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত বেতন বেড়ে ২৪ হাজার থেকে ৫৮ হাজার ৭০০ টাকা।
**১৩তম গ্রেড:** বৃদ্ধির হার ১১৮ শতাংশ। বর্তমান ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
**১৪তম গ্রেড:** বৃদ্ধির হার ১৩০ শতাংশ। বর্তমান ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২০ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
**১৫তম গ্রেড:** বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। বর্তমান ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা।
**১৬তম গ্রেড:** বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। বর্তমান ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
**১৭তম গ্রেড:** বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। বর্তমান ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
**১৮তম গ্রেড:** বৃদ্ধির হার ১৩৯ শতাংশ। বর্তমান ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।
**১৯তম গ্রেড:** বৃদ্ধির হার ১৪১ শতাংশ। বর্তমান ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা।
**২০তম গ্রেড:** বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ। বর্তমান ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৮০০ টাকা।
নতুন বেতন কাঠামোয় ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ উচ্চতর গ্রেডে ১০০ শতাংশ থেকে শুরু করে নিচের গ্রেডে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন বাড়ানো হয়েছে।