নিখোঁজ সিএনজি চালকের কচুরীপানায় মিললো মরদেহ

দে
নজরুল ইসলাম
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১৩:০২
নিখোঁজ সিএনজি চালকের কচুরীপানায় মিললো মরদেহ



সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খাল থেকে নিখোঁজ এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার (৭ আগষ্ট) সকালে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি এলাকায় একটি খালের কচুরীপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত চালক মো. মিলন (৩৩) গাইবান্ধার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে। তিনি বগুড়ায় থেকে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

‎তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা বলেন, ঘটনাস্থলে নিহতের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। মরদেহটি উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ইতোমধ্যে মরদেহের শরীর ফুলে গিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। তাকে ঘাড় ভেঙ্গে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে কয়েক দিন আগে তাকে হত্যার পর মরদেহটি খালের কচুরীপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

‎তিনি আরো বলেন, ২ আগষ্ট বগুড়া থেকে সিএনজি চালক মিলন নিখোঁজ হয়েছিল। ৫ আগষ্ট তার সিএনজিটি উদ্ধার করেছে বগুড়ার পুলিশ। সংবাদ পেয়ে নিহতের স্ত্রী ও শ্যালক থানায় এসেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য