নেত্রকোণায় ধর্ষণ মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৭ আগস্ট ২০২৬, ১৫:২০
নেত্রকোণায় ধর্ষণ মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া


নেত্রকোণায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব।


বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের একটি দল। পরে তাকে নেত্রকোণা সদর থানায় হস্তান্তর করা হয়।


র‍্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন রিপন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অচিন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১৪-এর একটি দল তাকে গ্রেফতার করে।


মামলার এজাহার ও র‍্যাবের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে রিপন মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নেত্রকোণা সদর থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতেই রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য