মিরপুর-১৩-এ গোলাগুলি, যুবদল নেতাসহ দুজন গুলিবিদ্ধ

দে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১৮:৫৪
মিরপুর-১৩-এ গোলাগুলি, যুবদল নেতাসহ দুজন গুলিবিদ্ধ

ঢাকা, ২৫ জুলাই: রাজধানীর মিরপুর-১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমান ও বিএনপি কর্মী মো. ইউসুফ গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কাফরুল এলাকার মিরপুর-১৩ নম্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, হাফিজুর রহমানসহ ৭–৮ জন ওই এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হাফিজুর রহমানের শরীরে দুটি এবং ইউসুফের বুকে একটি গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর স্থানীয়রা একজন অস্ত্রধারী সন্দেহভাজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাগুলির ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য