সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর সরকারি চাকরিজীবীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। অন্যদিকে, ২০তম গ্রেডের চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা।
নতুন পে-স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার কাঠামো পুনর্নির্ধারণ করা হবে। ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে।