মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৪:০৪
মন্ত্রিসভার নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি


মন্ত্রিসভার নতুন দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়িয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর নতুন প্রতিমন্ত্রীদের শপথ পড়ান তিনি।


নতুন করে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।


এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবনের দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য